• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • কুড়িগ্রাম

কুড়িগ্রামে তরুণীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী

কুড়িগ্রাম প্রতিনিধি
  ২৪ অক্টোবর ২০২৬, ১৩:৪১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০ বছর বয়সী এক তরুণীকে একাধিকবার ধর্ষণ এবং পরে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে ৫০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেননি অভিযুক্ত। উল্টো তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া ও ভয়ভীতি দেখানো হয়েছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই তরুণী।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অভিযুক্ত ব্যক্তির নাম শুকুর আলী। তিনি উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা এবং ছয় সন্তানের জনক।

ভুক্তভোগী তরুণীর ভাষ্য, প্রায় চার মাস আগে শুকুর আলীর বাড়িতে গৃহস্থালির কাজ করতে যান তিনি। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে ধর্ষণ করা হয়। পরে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ তাঁর।

একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই তরুণী। বিষয়টি শুকুর আলীকে জানালে তিনি গর্ভপাত করানোর প্রস্তাব দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পরে বিয়ের আশ্বাস দিয়ে তাঁকে কুড়িগ্রামের একটি ক্লিনিকে নিয়ে গর্ভপাত করানো হয়।

তরুণীর অভিযোগ, গর্ভপাতের পরও তাঁকে বিয়ে করেননি শুকুর আলী। বরং বিভিন্নভাবে হয়রানি করতে থাকেন। সর্বশেষ গত ১ অক্টোবর সকালে বিয়ের বিষয়ে কথা বলতে তাঁর বাড়িতে গেলে ক্ষিপ্ত হয়ে তাঁকে বের করে দেওয়া হয়। এ সময় কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন বলেও জানান ভুক্তভোগী।

স্থানীয় কয়েকজনের দাবি, বিয়ের বিষয়ে চাপ দিলে শুকুর আলী ওই তরুণীকে অপমান ও ভয়ভীতি দেখান। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। এ অবস্থায় আইনি প্রতিকার চাইছেন ভুক্তভোগী।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, দরিদ্র পরিবারের মেয়েটি ন্যায়বিচার চান। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ভুক্তভোগী তরুণীর বাবা মারা গেছেন। প্রতিবন্ধী ভাই ও বৃদ্ধ মাকে নিয়ে তাঁর সংসার। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে বিভিন্ন বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি।

আরও পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটের ফিজিক্স টেস্ট সফল, বিদ্যুৎ উৎপাদনের পথে আরও এক ধাপ অগ্রগতি

নোয়াখালীতে সাংবাদিক এস কে সৌরভের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

গাজীপুরে পোশাক কারখানার গুদামে আগুন

অভিযোগের বিষয়ে জানতে শুকুর আলীর বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কমল বলেন, “বিষয়টি আমার জানা নেই। ওসি স্যার ছুটিতে আছেন।”

এমএস/

  • তরুণীকে ধর্ষণ
  • গর্ভপাত
এ সম্পর্কিত আরও খবর
কুড়িগ্রামে তরুণীকে ধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে তরুণীকে ধর্ষণের অভিযোগ
দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড
দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড
ছাত্রাবাসে আটকে রেখে টানা ৪ দিন তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার 
ছাত্রাবাসে আটকে রেখে টানা ৪ দিন তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার 
গর্ভাবস্থায় অতিরিক্ত কাজের চাপের অভিযোগ কাইলির বিরুদ্ধে
গর্ভাবস্থায় অতিরিক্ত কাজের চাপের অভিযোগ কাইলির বিরুদ্ধে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X